১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ক্রিস্টাল আইস মাদক তৈরির কাঁচামালসহ এক নারী গ্রেফতার

যশোরঃ যশোরে মাদক তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক নারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে কোতোয়ালি থানাধীন মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহনের কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাপলা খাতুন (ওরফে) সপ্না সাতক্ষীরা সদর উপজেলার আখড়া খোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।

ডিবির অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই অলক কুমার-দে পিপিএম-এর নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় ঈগল পরিবহনের একটি বাসে অবস্থানরত সন্দেহভাজন শাপলা খাতুন ওরফে সপ্না (২৮) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে মাদক তৈরির কাঁচামাল থাকার বিষয়টি স্বীকার করেন।

এরপর উপস্থিত সাক্ষীদের সামনে বাসের বক্সে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব রাসায়নিক পদার্থ ব্যবহার করে মরণনেশা ক্রিস্টাল আইস বা মেথামফেটামিন তৈরি করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার (১৩ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

যশোরে ক্রিস্টাল আইস মাদক তৈরির কাঁচামালসহ এক নারী গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৮:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬