
ঢাকাঃ ঢাকার আশুলিয়া এলাকা থেকে চেতনা নাশক পানীয় ও চেতনা নাশক পাউডারসহ সংঘবদ্ধ ০২ জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (১৫ মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪। এরআগে গত রাতে নবীনগর সেনা সেনা শপিং কমপ্লেক্স এলাকা হত তাদের আটক কর হয়।
আটককৃতরা হলো, হৃদয় মোঃ আরিফ (১৯), পিতা-মৃত শফিক, সাং-কুরগাঁও পুরান পাড়া কাঠালতলা, রাজ্জাক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা ও
মোঃ অকরাম হোসেন (২২), পিতা-মোঃ লাল বাবু শেখ, সাং-টাটি নিশ্চিন্তপুর, থানা- নাগপুর, বর্তমান সাং- কাঠগড়া বেঙ্গল মোড় পলি ফ্যাক্টরী খালেক দেওয়ানের বাসার ভাড়াটিয়া, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা।
সূত্র জানায়, র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই কারীদের ধরতে ধারাবাহিকতায় অভিযানের অংশ এবং আসন্ন ঈদ উপলক্ষ্যে র্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি বিশেষ টহল দল গতরাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা কালিন আশুলিয়া থানাধীন নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এর পশ্চিম দক্ষিণ পার্শ্বের ঢাকা আরিচা মহাসড়ক এর উত্তর পার্শ্বের ফুটপাতের উপর হতে জোর করে মোঃ রুবেল খলিফা (৩২) নামীয় ব্যক্তিকে পানিয় পান করানোর মাধ্যমে অজ্ঞান করে ছিনতাই চেষ্টার করা কালিন হাতে নাতে ০২ জন ছিনতাই কারীকে অর্ধ লিটার চেতনা নাশক পানি ও ০৫ গ্রাম চেতনা নাশক পাউডারসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী। তারা আরো জানায় তারা আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ভাবে সাধারণ লোকদেকে চেতনা নাশক পানি পানের মাধ্যমে অজ্ঞান করে মোবাইল, নগদ টাকা পয়সা, স্বর্নের গহনা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
নিজস্ব প্রতিবেদকঃ 









