
ঢাকাঃ ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় হাবিব রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে পাঁচ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, তেল, সেমাই, চিনি, পেঁয়াজ সাবান , পোলাও চাল, আলু, লবণ।
সোমবার (১৬ মার্চ) সকালে এই কর্মসূচির আয়োজন করা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য এ ঈদ উপহারের আয়োজন করা হয়েছে।
আইয়ুব খান আরও বলেন, প্রতি বছরের মতো এবারও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদকঃ 









