
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন উপজেলা, জেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা জেলা যুবদল আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু-কে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান।
নেতৃবৃন্দের দাবি, দিপু একজন নিষ্ঠাবান রাজনীতিক, যার উপর কোনও চাঁদাবাজি, ড্রেজার ব্যবসা বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ নেই। তিনি সম্পূর্ণভাবে দলের উন্নয়ন ও জনসেবার মাধ্যমে বিএনপির শক্তি বৃদ্ধি করতে কাজ করেন।
এলাকায় নেতারা সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে এই দাবিকে নিয়মিত প্রচার করছেন। এক জ্যেষ্ঠ নেতা বলেন, “দলকে সতর্ক, ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখতে কাজী মোস্তাক হোসেন দিপু একজন যোগ্য নেতা। আমরা চাই তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদে থাকুন।”
দলের অন্যান্য নেতা-কর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সমর্থন প্রকাশ করছেন।
মোঃ চঞ্চল মাহমুদ খান (স্টাফ রিপোর্টার 









