
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার ১ নং তেওতা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় নেতা মাজেদ মিয়াকে ঘিরে এলাকায় আলোচনা ক্রমেই বাড়ছে।
জানা যায়, মাজেদ মিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দলীয় বিভিন্ন কর্মসূচি, মতবিনিময় সভা ও জনসম্পৃক্ত কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।
স্থানীয়রা জানান, তিনি সাধারণ মানুষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন এবং দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেন। তার এই রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার কারণে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম এলাকায় গুরুত্ব পাচ্ছে।
মাজেদ মিয়া বলেন,
“দলীয় আদর্শ ও জনগণের প্রত্যাশা নিয়ে আমি কাজ করছি। নির্বাচিত হলে তেওতা ইউনিয়নের উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করবো।”
এদিকে নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরাও মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। ফলে তেওতা ইউনিয়নে এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
স্টাফ রিপোর্টার 









