
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে ১৩ কেজি গাজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক চারটা ৫০ মিনিটের সময় মানিকগঞ্জ সদর উপজেলার মানরা এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে।
আটকৃতরা হলেন বিল্লাল হোসেন (৩০) ও জাহিদ হাসান (২৪)। দুজনের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়।
বিষয়টি সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আমিনুল ইসলাম নিশ্চিত করেছে জানান, গোপান সংবাদের ভিত্তিতে এস আই মোঃ শামীম আল মামুন, এএসআই খোরশেদ আলম, কনস্টেবল সেলিম রেজা ও কনস্টেবল শাকিল আহমেদ এর সমন্বয়ে একটি বিশেষ টিম রাত্র আনুমানিক ০৪ টা ৫০ মিনিটের সময় মানিকগঞ্জ সদর থানার মানরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় মানরা এলাকার পুরাতন ব্রিজের নিচে পাকা সড়কের উপর থেকে বিল্লাল হোসেনকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের সাদা বস্তা থেকে ০৭ (সাত) কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।
অপর আসামি জাহিদ হাসানকে একটি প্লাস্টিকের সাদা বস্তায় থাকা ০৬ (ছয়) কেজি গাঁজা সহ আটক করা হয়। দুইজনের কাছ ছেকে মোট ১৩ (তের) কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।
এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর বিধান অনুযায়ী মানিকগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মানিকগঞ্জ সদর থানার মামলা নাম্বার ০১,তারিখ ০১/০৪/২৬ ইং বলে জানান তিনি।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার 









