০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক মামলায় খালাস পেলেও অন্য মামলায় জেলেই থাকতে হচ্ছে সাবেক এমপি মোজাম্মেল হককে

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০২:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

ঢাকাঃ চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় এ রায়ের পরও কারামুক্তি পাচ্ছেন না তিনি।

রবিবার (৫ এপ্রিল) ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, রায় ঘোষণার সময় মোজাম্মেল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে বেকসুর খালাস দিলেও অন্যান্য মামলার কারণে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. লিটন মিয়া জানান, এই মামলায় খালাস পেলেও অন্য মামলাগুলোর কারণে আপাতত মুক্তি মিলছে না।

মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে বাদী খলিলুর রহমানকে ধানমণ্ডির একটি অফিসে ডেকে নিয়ে নির্বাচনী ব্যয়ের কথা বলে ২৫ লাখ টাকা দাবি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে গুম করার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

পরবর্তীতে শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার ব্যবসায়িক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় বলেও মামলায় বলা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট এ মামলাটি দায়ের করা হয়। এর আগে গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোজাম্মেল হককে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

এক মামলায় খালাস পেলেও অন্য মামলায় জেলেই থাকতে হচ্ছে সাবেক এমপি মোজাম্মেল হককে

প্রকাশের সময়ঃ ০২:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬