০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যামব্রিয়ান চেয়ারম্যানের বিরুদ্ধে বিদেশে পড়াশোনার নামে ৫০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ঢাকাঃ বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ-এর চেয়ারম্যান ও বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক-এর প্রতিষ্ঠাতা খায়রুল বাশার-এর বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দাবি, এই প্রতারণার পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা।

সোমবার (ইয়াওমুল ইছনাইনিল আযীম) রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে ভুক্তভোগী শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় তারা তাদের কষ্টার্জিত অর্থ ফেরতের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি। উল্টো ভুয়া অফার লেটার দেখিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

ভুক্তভোগীদের দেওয়া তথ্যানুযায়ী, অন্তত ৮৫০ জন শিক্ষার্থীকে বিদেশে পাঠানো হয়নি, যদিও প্রকৃত সংখ্যা দুই হাজারেরও বেশি হতে পারে বলে তাদের ধারণা। শিক্ষার্থীদের কাছ থেকে গড়ে জনপ্রতি প্রায় ২০ লাখ টাকা করে নেওয়া হয়েছে, যা মিলিয়ে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০০ কোটি টাকা।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থী আমির জাহেদি বলেন, পূর্ববর্তী সরকারের সময় টাকা ফেরত চাইলেও নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এর ফলে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে গেছে এবং অসংখ্য পরিবার আর্থিক সংকটে পড়েছে।

ভুক্তভোগীরা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

ক্যামব্রিয়ান চেয়ারম্যানের বিরুদ্ধে বিদেশে পড়াশোনার নামে ৫০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ

প্রকাশের সময়ঃ ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬