
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
রবিবার ১৯ (এপ্রিল) বিকেল তিনটায় মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের দোতালায় হলরুমে সচেতনতামূলক এই আলেচনা সভার আয়োজন করে সিভিল সার্জন । সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন ডা. এ কে এম মোবাখখারুল ইসলাম জানান, ৬ মাস পূর্ণ – ৪ বছর ১১ মাস ২৯ দিন ( ৫ বছরের কম বয়সী) পর্যন্ত সকল সিশুকে এই টিকা দেওয়া হবে।
২০ এপ্রিল এই টিকাদান কর্মসূচী শুরু হবে। ১১ দিনে মানিকগঞ্জের ৭টি উপজেলায় ৮টি স্থায়ী কেন্দ্রে এবং ১৫৯৩ টি কমিউনিটি সেন্টারে ১ লক্ষ ৪৪ হাজার ৮ শত ২৩ জন ৫ বছরের কম বয়সী শিশুকে এই টিকা দেওয়া হবে।
কর্মশালায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপি জাহাঙ্গীর আলম বিশ্বাস,সহ- সভাপতি আবুল বাসার আব্বাসী,সহ-সভাপতি শাহজাহান বিশ্বাস,যুগ্ন সম্পাদক রিপন ানসারী,কোষাধক্ষ্য শাহিনূল ইসলাম তারেক,ক্রীড়া সম্পাদক আকমল হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন,দপ্তর সম্পাদক আজিজুল হকিম,প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মোমিন,মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই টিকাদান একর্মসূচী নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সিভিল সার্জন ডা. এ কে এম মোবাখখারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি বলেন,হাম রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে নির্ধারিত সময়ে টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। তিনি শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল বাতেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মী।
এ সময় আসন্ন টিকাদান ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 









