০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাহিগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

রংপুরঃ রংপুর মহানগরের মাহিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেন্সিডিলসহ সাজেদুল ইসলাম ওরফে শোয়েব (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত ব্যক্তি মাহিগঞ্জের খাসবাগ এলাকার বাসিন্দা। সে মৃত আমানত উল্লাহ ভূইয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মাহিগঞ্জের খাসবাগ এলাকা থেকে রেলস্টেশনগামী পথে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার হেফাজত থেকে ৭২ বোতল ফেন্সিডিল, একটি মোটরসাইকেল এবং একটি ব্যাগ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তি দুই দিন আগে তার কাছে এসব মাদক সরবরাহ করে। পরে সেগুলো ঢাকাগামী ট্রেনে অন্য একজনের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বহন করছিলেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মাহিগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬