০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের পুটাইলে বারসিকের ‘অচাষকৃত উদ্ভিদ মেলা অনুষ্টিত

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ অঞ্চলের হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য পুনরুদ্ধার এবং প্রকৃতির দান বিষমুক্ত অচাষকৃত উদ্ভিদের গুরুত্ব তুলে ধরতে বারসিকের দিনব্যাপী ‘অচাষকৃত উদ্ভিদ মেলা ও স্থানিক রান্না উৎসব’ অনুষ্টিত হয়েছে।

রবিবার মানিকগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহি কৃষি প্রতিবেশীয অঞ্চল মধ্য পুটাইল এলাকায় কালিগঙ্গা নদীর তীরে এএলসি সেন্টার(রহিমা) বেগম এর বাড়িতে এই উদ্ভিদ মেলা অনুষ্ঠিত হয়।

উদ্যমী নারী সংগঠন এর উদ্যোগে এবং গ্রিন কোয়ালিশন ও বেসরকারী সংস্থা “বারসিক ‘এর সহযোগীতায় অনুষ্টিত উদ্ভিদ মেলা উৎসবে স্থানীয় কৃষক-কৃষানী পরিবেশবাদী, প্রবীণ ব্যক্তিত্ব এবং তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি উৎসব মুখোর হয়ে উঠে।

মেলা উৎসবে প্রদর্শিত হয় মাঠের আইল, পুকুরপাড় ও ঝোপঝাড়ে অযত্নে বেড়ে ওঠা অর্ধশতাধিক প্রজাতির অচাষকৃত শাক ও ভেষজ উদ্ভিদ প্রদর্শিত হয়। এর মধ্যে বথুয়া, গিমা, হেলেঞ্চা, কাটানটে,কচু ও থানকুনির মতো উদ্ভিদগুলো বিষমুক্ত পুষ্টির উৎস হিসেবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘স্থানিক রান্না উৎসব। স্থানীয় গৃহিণীরা অচাষকৃত উদ্ভিদএবং দেশি উপাদানে তৈরি করেন হারিয়ে যাওয়াঐতিহ্যবাহী সব পদ।

আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, রহিমা বেগম, উদ্যমী নারী সংগঠনের সদস্য ইয়াসমিন, রওশান আরা,তানিয়া আক্তার ও রিজিয়া বেগম। বক্তারা বলেন, “আমরা প্রতিনিয়ত রাসায়নিক সারদিয়ে উৎপাদিত খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। অথচ আমাদের চারপাশেই ছড়িয়ে আছে প্রকৃতির দান, যা সম্পূর্ণ বিষমুক্ত এবং পুষ্টিকর। এই মেলা ও উৎসবের মাধ্যমে আমরা মূলত আমাদের শিকড় এবং লোকায়ত জ্ঞানকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে চাই।”

দিনব্যাপী এই আয়োজনে ছিল উদ্ভিদ চেনা, বীজ বিনিময় নবীন প্রবীন সম্মিলন,মধুমালা বেগম স্মরণ ও গ্রিন কোয়ালিশন কমিটি গঠনসহ বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা।

অনুষ্ঠানের ২য় পর্বে উদ্যমী নারী সংগঠনের সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত মধুমালা বেগমের স্মরণে স্মৃতিচারণ সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেল্লাই মনসুর উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর্জা ইস্কান্দার, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বারসিক কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস, নজরুল ইসলাম, শিবানী চক্রবর্তী,সুবীর সরকার, গাজী শাহাদাত হোসেন বাদল প্রমুখ। বক্তারা একজন মধুৃমালার জীবন সংগ্রাম ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় তাঁর অবদান তুলে ধরেন। তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভিদ বৈচিত্র্য রক্ষার গ্রিন কোয়ালিশন কমিটির কাজের গুরুত্বের কথাও তুলে ধরেন।

তারা আশাা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন কেবল মানিকগঞ্জে নয়, বরং সারাদেশে ছড়িয়ে পড়বে এবং মানুষ আবার প্রকৃতির সান্নিধ্যে ফিরে আসবে।

আলোচনা শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি
সাংবাদিক আবুল বাসা আব্বাসীকে আহবায়ক ও রৌশনারা বেগমকে সদস্য সচিব এবং সাংবাদিক নুরুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট পুটাইল ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

সেষে এলাকার প্রবীণ কৃষকদের জ্ঞান ও অভিজ্ঞতার জন্য বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মানিকগঞ্জের পুটাইলে বারসিকের ‘অচাষকৃত উদ্ভিদ মেলা অনুষ্টিত

প্রকাশের সময়ঃ ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬