০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুনরায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হলো তারিক সিদ্দিকের চালক-কেয়ারটেকারকে

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ০৮:৩৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

ঢাকাঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া এবং কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।

এর আগে গত ২০ এপ্রিল একই মামলায় তাদের প্রথম দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তারও আগে, মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও সদরের ইসলামবাগ এলাকা থেকে এবং চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রথম দফার রিমান্ড শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা, ডিএমপি ডিবির রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চান মিয়া ও মহিদুল ইসলামকে গ্রেপ্তারের পর নিউ মার্কেট এলাকায় সংঘটিত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় চলমান আন্দোলনের সময় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, এ মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

পুনরায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হলো তারিক সিদ্দিকের চালক-কেয়ারটেকারকে

প্রকাশের সময়ঃ ০৮:৩৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬