
ঢাকাঃ দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি-এর জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও-তে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সারাদেশ থেকে আগত মোট ১১৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন সেশন, সাংস্কৃতিক পরিবেশনা, নাচ-গানসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়, যা প্রতিনিধিদের মধ্যে উৎসাহ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জন প্রতিনিধিকে সেরা হিসেবে ঘোষণা করা হয়। স্টাফ রিপোর্টার (আশুলিয়া) ওমর ফারুক-কে (লাইভ ও ফুটেজ)ক্যাটাগরিতে সারা দেশের সেরা প্রতিনিধি চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
এছাড়াও মুন্সীগঞ্জের প্রতিনিধি হামিদুল লিংকন-কে অনলাইন নিউজ ক্যাটাগরিতে দেশের সেরা প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
সম্মেলন শেষে অংশগ্রহণকারী সকল প্রতিনিধির হাতে সম্মাননা সনদ তুলে দেন আর টিভির সিইও সৈয়দ আশিক রহমান। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন মাঠপর্যায়ের প্রতিনিধিদের কাজের স্বীকৃতি প্রদান ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদকঃ 














