১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে থেকে কোনো লাভ নেই ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে ক্ষেত্রে আইনজীবী ও বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে থেকে কোনো লাভ নেই।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা জজকোর্ট প্রাঙ্গণে লিগ্যাল এইড কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে থেকে কোনো লাভ নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানিকগঞ্জকে একটি উন্নত জেলায় পরিণত করতে হবে।

তিনি আরও বলেন, “অনেকে আমাকে ভোট দিয়েছেন, আবার অনেকেই দেননি—কিন্তু আমি সকলের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”

আইনজীবীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অনেক অসহায় মানুষ অভিযোগ করেন যে তারা যথাযথ আইনি সহায়তা পান না। এ ধরনের অভিযোগ দূর করতে আইনজীবীদের আরও মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যাতে অসহায় মানুষ বলতে পারে—আইনজীবী ও বিচারকরাই এখন তাদের ভরসার জায়গা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পাবলিক প্রসিকিউটর নুরতাজ আলম বাহারসহ অন্যান্যরা।
এর আগে দিবসটি উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে থেকে কোনো লাভ নেই ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৫:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬