১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দারের আরও ৩ দিনের রিমান্ড

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ০৯:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

ঢাকাঃ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

এর আগে, গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে তিন দফায় মোট ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

পরবর্তীতে ২২ এপ্রিল রমনা মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড এবং ২৬ এপ্রিল আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সর্বশেষ রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে একই মামলায় আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার।

শুনানিতে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর রাজধানীর রূপায়ন টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে সরকারবিরোধী স্লোগান দেন। অভিযোগে বলা হয়, তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সক্রিয় করার উদ্দেশ্যে সেখানে সমবেত হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়। ওই ঘটনায় একই দিন রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন এসআই আওলাদ হোসেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

সন্ত্রাসবিরোধী মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দারের আরও ৩ দিনের রিমান্ড

প্রকাশের সময়ঃ ০৯:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬