০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের রক্ষা করার কোনো সুযোগ নাই; মঈনুল ইসলাম খান শান্ত এমপি

‎
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের হরিরামপুরে মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন, কোনো মাদকসেবী, বিক্রেতা, সন্ত্রাস ও চাঁদাবাজ সে যেই হোক না কেন তাদের প্রশ্রয় দেয়ার সুযোগ নেই।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতি সরকার জিরো ট্লারেন্স ঘোষণা করেছে। সে যদি আমার দলীয় বিএনপি, যুবদল, ছাত্রদল যেই হোক, তাকে ছাড় দেয়া হবে না। তাকে রক্ষা করার ও সুযোগ নেই।

২ মে (শনিবার) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর কালিতলা নদী শাসনে জিও ব্যাগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এসব কথা বলেন।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে তিনি বলেন, আমাদের সরকারের বয়স মাত্র দুই মাস। এই দুই মাসে আপনাদের অনেক দাবির কথা আমার কাছে এসেছে। সব কাজ তো আর আমরা এক সাথে করতে পারব না। সামনে বর্ষা মৌসুম,তাই আপনাদের কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে আপাদকালীন জিও ব্যাগের জন্য ৪৯ লাখ টাকা বরাদ্দের ব্যবস্থা করেছি। এটা দিয়েই আাপাতত আপদকালীন ৬০ মিটার জিও টিউবের কাজ করা হবে।

সংসদ সদস্য আরও বলেন, এই হরিরামপুরের ভাঙন কবলিত এলাকার দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এই ১২ কিলোমিটারের কাজ আগামী বছর থেকে শুরু হবে ইনশাল্লাহ।

আমাদের সংসদ সদস্যদের কাজ করার ইচ্ছে থাকলেও বাজেটের অভাবে তা করতে পারছি না। আশা করি, আগামী বছর কাজগুলো আমরা করতে পারব। এ ব্যপারে আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে।

পানি উন্নয়ন রোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, বাজেট স্বল্পতার কারণে যতটুকু কাজ করা প্রয়োজন আমরা তা করতে পারছি না। তবে জরুরি ভিত্তিতে আপদকালীন ৬০ মিটার জিও টিউবের কাজ অনুমোদন পেয়েছি। এই কাজে যেন কোনো প্রকার গাফলতি না হয় সেজন্য নজর রাখতে এলাকাবাসীর প্রতি আহবান জানান।

জিও ব্যাগ ফেলার সময় একটা একটা গুনে গুনে ফেলার জন্যও বলেন তিনি। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড বরাবরই আপনাদের জন্য নিরলসভাববে কাজ করে যাচ্ছে।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এড. জামিলুর রশিদ খান, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সভাপতি আব্দুল মতিন মোল্লা লাভলু, গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইমুন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম চৌধুরী প্রমুখ।

এর আগে সকাল এগারোটায় এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ভাড়ারিয়া ইউনিয়নের খাবাশপুর লাবন্যপ্রভা উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।। শিক্ষা অধিদপ্তরের অধীনে নতুন এই ভবনটি নির্মাণে প্রাথমিক ভাবে খরচ ধরা হয়েছে
এক কোটি ৩১ লক্ষ ৬৮ হাজার টাকা।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের রক্ষা করার কোনো সুযোগ নাই; মঈনুল ইসলাম খান শান্ত এমপি

প্রকাশের সময়ঃ ০৬:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬