০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কাশিমপুরে চেকপোস্ট চলাকালে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার

গাজীপুরঃ গাজীপুরের কাশিমপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।

কাশিমপুর থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট। বুধবার দিবাগত রাত আড়াইটা নাগাদ ভবানীপুর চার রাস্তার মোড়ে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে আরোহীরা।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় মো: সাজ্জাদ হোসেন ও মো: রায়হান নামের দুই যুবককে। তবে অন্ধকারে কৌশলে পালিয়ে যায় তাদের সহযোগী সাগর। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে, মোটরসাইকেলটি চোরাই এবং তারা এটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানান”রেজিস্ট্রেশন বিহীন একটি ১০০ সিসি বাজাজ ডিসকভার বাইক উদ্ধার করেছি। আসামীরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য।

পুলিশ জানায়, জব্দকৃত মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ৮৫ হাজার টাকা। গ্রেফতারকৃতদের নাম-ঠিকানা যাচাই ও চক্রের বাকি সদস্যদের ধরতে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামীদের জেল হাজতে রাখার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

গাজীপুরের কাশিমপুরে চেকপোস্ট চলাকালে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৬:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬