০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক উদ্ধার অভিযানে পুরস্কার পেল কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন

গাজীপুরঃ মাদক উদ্ধার অভিযান, আসামি গ্রেফতার ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন সহ তার পুরো ইউনিটকে পুরস্কৃত করেছে পুলিশ কমিশনার।

আজ ইং ১৩-০৫-২০২৬ খ্রি. তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাম্প্রতিক মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে কাশিমপুর থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং প্রায় ০৮ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার।

উল্লেখিত ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ডিসি(ক্রাইম) নর্থ, এসি(ক্রাইম)-সদর জোন, ওসি-কাশিমপুরসহ অন্যান্য পুলিশ অফিসারগণ তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কৃত হন। তাদের এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনার মহোদয় পুরস্কার প্রদান করেন, যা অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সর্বদা তৎপর এবং জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মাদক উদ্ধার অভিযানে পুরস্কার পেল কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন

প্রকাশের সময়ঃ ১০:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬