
মানিকগঞ্জঃ ফ্যাসিবাদী আওয়ামী শাসনের দুঃসময়ে, হামলা-মামলা, নির্যাতন ও ভয়ভীতির মধ্যেও তিনি নিজের ব্যক্তিগত অর্থায়নে হারিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধ রেখেছেন। যখন অনেকে রাজনৈতিক চাপের মুখে পিছিয়ে গিয়েছিলেন, তখন তিনি একাই হয়ে উঠেছিলেন হারিরামপুর৯ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাহস, আস্থা ও নির্ভরতার প্রতীক।
মানিকগঞ্জের কৃতি সন্তান, আজিমনগরের গর্ব, প্রয়াত জননেতা মরহুম জনাব হারুনুর রশিদ মুন্নু কাকা নিজ হাতে জনাব হাজী আব্দুল হান্নান মৃধাকে রাজনীতির হাতে খড়ি দিয়েছিলেন। তিনি সবসময় বলতেন — “আজিমনগরের মানুষের পাশে থাকবে, এই মানুষগুলোকে কখনো ছেড়ে যাবে না।”
মুন্নু কাকার সেই আদর্শ ও নির্দেশনাকে হৃদয়ে ধারণ করে আজও জনাব হাজী আব্দুল হান্নান মৃধা আজীবন মানুষের সেবা করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর রাজনৈতিক জীবনের প্রতিটি পদক্ষেপে রয়েছে সেই আদর্শের প্রতিফলন এবং মানুষের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ ভাই এবং সদস্য সচিব এস এ জিন্নাহ কবির ভাইয়ের নির্দেশনায় তিনি হারিরামপুর থানা বিএনপির নেতাকর্মীদের জন্য লক্ষ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। হারিরামপুর উপজেলার অন্তর্গত ১৩টি ইউনিয়নের সাধারণ নেতাকর্মীদের পাশে থেকে তাদের সুখ-দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
বিশেষ করে করোনা মহামারির ভয়াবহ সময়ে নিজের কষ্টার্জিত কয়েক লক্ষ টাকা তিনি দলের অসহায় ও দরিদ্র নেতাকর্মীদের মাঝে বিতরণ করেন, যেন কোনো কর্মী-সমর্থকের পরিবার অনাহারে না থাকে এবং কেউ মনোবল হারিয়ে না ফেলে। সেই দুঃসময়ে তাঁর এই সহায়তা ছিল অনেক পরিবারের জন্য আশার আলো ও বেঁচে থাকার সাহস।
আজ অত্যন্ত পরিতাপের বিষয়, দলের এই ত্যাগী নেতাকেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে কোণঠাসা করার অপচেষ্টা চালাচ্ছে। যারা ফ্যাসিবাদী আওয়ামী শাসনের সুবিধাভোগী ও দোসর ছিল, তারাই আজ অবৈধ অর্থ, অস্ত্র ও প্রভাবের জোরে হারিরামপুরের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। কিছু অসাধু সাংবাদিককে ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে একজন পরীক্ষিত রাজনীতিবিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এসব ষড়যন্ত্র সম্পর্কে অবগত আছেন। তাঁর নিকট আমাদের আকুল আবেদন — ফ্যাসিবাদের দোসররা যেন কোনোভাবেই দলের ভেতরে বিভাজন সৃষ্টি করতে না পারে এবং জনাব হাজী আব্দুল হান্নান মৃধার মতো ত্যাগী, পরীক্ষিত ও দুর্দিনের কান্ডারিদের যথাযথ মূল্যায়ন করা হয়।
কারণ ত্যাগ কখনো বৃথা যায় না।
দলের জন্য নিবেদিত মানুষের সম্মান একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার, নারায়নগঞ্জঃ 









