০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

‎
‎নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম।

বৃহস্পতিবার (৪ঠা জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মিতালি মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা।

‎বক্তারা বলেন, চৌরঙ্গী ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তার মিতালি মার্কেটের মসজিদের জমি নিজের বলে দাবি করে জমির সীমানা ভাঙচুর করে নিয়ে গেছে এবং বিভিন্ন হুমকি ধামকি এবং জমি দখলের পায়তারা করছে৷ । এ বিষয়ে সাবেক কাউন্সিলর ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মসজিদের পক্ষে কথা বলায় তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা আব্দুস সাত্তারকে সংশোধনের জন্য সাবধান করে দিচ্ছি। নয়তো পরিস্থিতি ভালো হবেনা।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নেতা,জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের সাবেক শীর্ষ নেতা, মিতালি মার্কেট ব্যবসায়ি সমিতির সভাপতি আমির হোসেন বাদশা। ব্যবসায়ি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বকুল, জাতীয়তাবাদী তরুণ দলের নারায়ণগঞ্জ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মো. লিটন মোল্লা, ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদিন জুয়েল সহ অনেকেই।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৩:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬