০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জঃ সম্প্রতি মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৬৩ বছর বয়সী এক নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ ও চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৩০ মে উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় ভিক্ষা করার সময় ওই নারীকে দুই যুবক কৌশলে নির্জন বাঁশঝাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় তার গলায় থাকা রুপার চেইনও চুরি করা হয়।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই চেইন ক্রয়ের অভিযোগে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী নিতাই পালকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার কাছ থেকে চেইন উদ্ধার করা হয়।

স্থানীয়দের একাংশের অভিযোগ, নিতাই পাল দীর্ঘদিন ধরে এলাকায় স্বর্ণ বন্ধক রেখে সুদের ব্যবসা এবং স্বর্ণ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগ এখনো তদন্তাধীন রয়েছে।

শিবালয় থানার তদন্ত কর্মকর্তা ওসি মিনহাজ উদ্দিন বলেন, “আমরা অন্যায়ের বিপক্ষে কাজ করি। চুরি, মাদক, ছিনতাই ও ধর্ষণসহ সব অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

মানিকগঞ্জে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রকাশের সময়ঃ ০৫:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬