০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের বিভিন্ন সড়কে ধান শুকানো, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার বিভিন্ন সড়কে ধান শুকানো ও ধানের পালা রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। শিবালয়-উথুলী সড়কসহ জেলার বিভিন্ন স্থানে সড়কের ওপর ধান ছড়িয়ে রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রে ধানের স্তূপের আড়ালে সড়কের গর্ত ও ভাঙা অংশ দৃষ্টির আড়ালে থেকে যাচ্ছে। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

সম্প্রীতি সন্ধ্যার দিকে শিবালয় শ্মশানঘাট সংলগ্ন সড়কে এ ধরনের একটি দুর্ঘটনা ঘটে। শিবালয় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শামীম হোসেন ঢাকা থেকে আরিচাগামী পথে উথুলী থেকে একটি অটোরিকশায় যাত্রা করছিলেন। শ্মশানঘাটের পূর্ব পাশের ব্রিজের নিকট সড়কের ওপর রাখা ধানের পালার সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে তিনি নাক, কপাল, হাত ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। তার সঙ্গে থাকা দুই বছর বয়সী কন্যা সন্তানও দুর্ঘটনার মধ্যে পড়ে।

জেলার বিভিন্ন সড়কে একইভাবে ধান শুকানো ও ধানের পালা রাখার ঘটনা অব্যাহত রয়েছে। সড়কের গর্ত ও ভাঙাচোরা অংশ ধানের নিচে ঢেকে যাওয়ায় যানবাহনের চালকদের জন্য ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সড়ক ব্যবহারে অধিক সতর্কতা প্রয়োজন।

মোঃ শামীম হোসেন সহ এলাকায় রাস্তায় চলাচলকৃত মানুষেরা জানান, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (Roads and Highways Department) এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়কটিকে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করার উদ্যোগ গ্রহণ করবেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

মানিকগঞ্জের বিভিন্ন সড়কে ধান শুকানো, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

প্রকাশের সময়ঃ ১১:০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬