০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

মানিকগঞ্জঃ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে মানিকগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা জুড়ে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও সড়কে অবস্থানসহ নানা কর্মসূচি পালন করছেন তাঁরা।

এসব কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির এবং জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।

গত ১৮ ও ১৯ নভেম্বর জেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালিত হয়। দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলায় এসএ জিন্নাহ কবিরের নেতৃত্বে কয়েক শ মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ শোভাযাত্রা বের করা হয়।

দৌলতপুর উপজেলা সদর, কলিয়া ও ধামশ্বর এলাকায় কর্মসূচিতে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে জেলা সদরে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু ও সদস্যসচিব তুহিনুর রহমান তুহিনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। একই দিন সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সাজিবের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবিরের নেতৃত্বেও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। মানিকগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য হাজী মিজানুর রহমান লিটন ও শিবালয় উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সোহেল রানার নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং সাংগঠনিক তৎপরতা পরিচালনা করেন।

মানিকগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী মো. মাসুদ পারভেজের নেতৃত্বেও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজারে সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পাটগ্রাম মোড়সহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক বয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, যুবদল নেতা মোহাম্মদ নাসির উদ্দিন, আলমাস মিয়া, শামসুল ইসলাম খান মিশুক, মাসুম সিকদার, মিজানুর রহমান মিজান ও মেরাজ হোসেন রাজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে। দলীয় নেতাদের ভাষ্য, জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে তাঁরা মাঠে রয়েছেন।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

প্রকাশের সময়ঃ ০৮:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬