০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ আকারে ছড়াচ্ছে ডেঙ্গু,  একদিনে ৭ জনের মৃত্যু 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৭:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে সারাদেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬০ জন। এ নিয়ে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৮ হাজার ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫০ জনের।

শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮১ জন, খুলনা বিভাগে ৫৩ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত এক দিনে সারা দেশে ৬২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ২৪১ জন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

Tag :
About Author Information

জনপ্রিয়

নারায়ণগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ভয়াবহ আকারে ছড়াচ্ছে ডেঙ্গু,  একদিনে ৭ জনের মৃত্যু 

প্রকাশের সময়ঃ ০৭:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪