০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে খাবারে শামুক পাওয়ায় তা ম্যানেজারকে খাওয়ালেন শিক্ষার্থীরা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০১:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের ডাইনিংয়ের খাবার নিয়ে প্রায় অভিযোগ ওঠে। এবার খাবারে শামুক পেয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে উত্তেজনা ও অসন্তোষ দেখা দেয় তাদের মধ্যে।

এই বিষয়ে ডাইনিংয়ের ম্যানেজার মান্নানের সঙ্গে কথা বলতে গেলে তিনি ও তার কর্মচারীদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ ওঠে। পরে বাগবিতণ্ডার এক পর্যায়ে সেই নিম্নমানের সেই খাবার ম্যানেজারকেই খাওয়ালেন শিক্ষার্থীরা।

শনিবার (২ নভেম্বর) রাতে হলের ডাইনিংয়ে খাবার খেতে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে হলের ডাইনিংয়ে খাবার খেতে যান শিক্ষার্থীরা। এ সময় খাবারে শামুক, শাকের বদলে শুধু পানি পাওয়ায় শিক্ষার্থীরা ওই খাবার ম্যানেজারকে খেতে বাধ্য করেন। এরপর কিছু সময়ের জন্য তারা ম্যানেজারকে ডাইনিংয়ে তালাবদ্ধ করে রেখে প্রক্টরকে খবর দেন।

শাহ আমানত হলের শিক্ষার্থী জাহিদ সজল বলেন, দুপুরের খাবারেও শাক ভালো করে সেদ্ধ করা হয়নি। তরকারির আলুও শক্ত ছিল। দীর্ঘদিন ধরেই হলে খাবার নিয়ে এসব সমস্যা চলছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ বিষয়ের সুরাহা হয়। হলের খাবারের মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আলোচনা সভার আয়োজন করা হয়।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

চবিতে খাবারে শামুক পাওয়ায় তা ম্যানেজারকে খাওয়ালেন শিক্ষার্থীরা

প্রকাশের সময়ঃ ০১:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪