০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু ভারত নয়, চীন-রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে; প্রেস সচিব 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০২:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পাশাপাশি, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার সকালে ‘নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। শুধু ভারত নয়, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। তাদেরকে স্বচক্ষে বাস্তবতা দেখে যাওয়ার জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানাই। তাদের উচিত এ দেশের মানুষের সঙ্গে কথা বলে বিভ্রান্তি দূর করা।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ চালিয়ে যাচ্ছে। শ্রম আইন পরিবর্তন ড. ইউনূসের একটা প্রধান কাজ। ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে। তা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে আলোচনা করা হবে।

সংস্কার শেষেই জাতীয় নির্বাচন হবে জানিয়ে প্রেস সচিব আরও বলেন, সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করেছে। অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

শুধু ভারত নয়, চীন-রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে; প্রেস সচিব 

প্রকাশের সময়ঃ ০২:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪