০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে ট্রাকের পিছনে সিএনজির ধাক্কা সিএনজি চালক নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের পিছনে সিএনজির ধাক্কা এতে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজিতে থাকা একজন যাত্রী।

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় সিএনজি চালক হেলাল উদ্দিন(৫৫) ঘটনাস্হলেই নিহত হন। নিহত হেলাল উদ্দিন ধনবাড়ীর পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

গুরুতর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি সিএনজির যাত্রী ছিলেন বলে জানা যায়। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

মধুপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহমেদ জানান, সিএনজিটি মধুপুর থেকে যাত্রী নিয়ে দ্রুত গতিতে জামালপুর যাওয়ার পথে পৌর এলাকার কাইতকাই নামক স্থানে রূপালী ফিলিং স্টেশনের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। এছাড়া এক যাত্রী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠানো হলে তার শারিরিক অবস্হার অবনতি দেখে কর্তব্য রত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ডকরেন। দুর্ঘটনায় কবলিত দুমড়ে মুচরে যাওয়া সিএনজিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

মধুপুরে ট্রাকের পিছনে সিএনজির ধাক্কা সিএনজি চালক নিহত

প্রকাশের সময়ঃ ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫