
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিংগাইরে চার বছরেরর শিশু কন্যার হাতে মোবাইলে গেম খেলতে দিয়ে শিলা আক্তার নামে (২৫) বছরের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
রবিবার (১৫ জুন) সকাল এগারোটার দিকে সিংগাইর
উপজেলার পৌর এলাকার কাংশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধু ওই এলাকার ডুবাই প্রবাসী মো.রিয়াজুল ইসলামের স্ত্রী ও ঢাকা জেলার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চর সুংগুর গ্রামের মৃত সুলতান খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায়,গৃহবধূ শিলা সকালে সাংসারিক কাজ কর্ম শেষ করে ফাঁকা বাসার এক কক্ষে ৪ বছরের কন্যা সন্তানের হাতে মোবাইল ফোনে গেম খেলতে দেয় । এরপর নিজ শ্বয়ন কক্ষের দরজা বন্ধ করে শাড়ি কাপড় দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নেয়। শিশু কন্যা মোবাইলে গেম খেলতে খেলতে মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যায়। এসময় মা’কে না পেয়ে কান্না করতে থাকে শিশু কন্যাটি । প্রতিবেশীরা টের পেয়ে শিশু কন্যার সহযোগিতায় বিল্ডিংয়ের প্রথম ফটক খুলে ভিতরে প্রবেশ করে নিহতের শ্বয়ন কক্ষের দরজা বন্ধ দেখতে পায়। তখন প্রতিবেশীরা লোহার দরজা কেটে রুমে ডুকে ফ্যানের সাথে গৃহবধুর ঝুলন্ত লাশ দেখতে পায়। বিষয়টি মূহুর্তেই এলাকায় ছড়িয়ে পরলে ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় জমায়। বিষয়টি থানা পুলিশ খবর পেয়ে বিকেলে
ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশের উপ-পরিদর্শক মো.শামছুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারন জানা যাবে বলেও জানান উপ-পরিদর্শক মো.শামছুল হক।
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 









