১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

  • ডেস্ক নিউজঃ
  • প্রকাশের সময়ঃ ১০:১৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

কুমিল্লাঃ কুমিল্লার বুড়িচংয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় প্রভা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।  বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা ডাকঘর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রভা আক্তার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। সে ইছাপুরা গ্রামের কাতারপ্রবাসী মো. মোস্তাফার মেয়ে।

নিহত প্রভার নানা জাহাঙ্গীর আলম জানান, এসএসসির ফলাফল ঘোষণার পর প্রভা জানতে পারে গণিত ও ইংরেজিতে ফেল করেছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে বিকেলে রান্না ঘরের তীরের সঙ্গে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দীর্ঘ সময় না দেখার পর পরিবারের লোকজন রান্না ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখানে পরীক্ষা শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশের সময়ঃ ১০:১৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫