০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে নিয়ে কটুক্তি সহ্য করা হবে না; মোঃ খোরশেদ আলম

সাভারঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কোন প্রকার কটুক্তি বা মিথ্যা অপবাদ সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম।

আজ (১৪/০৭-২৫) সোমবার বিকেলে নিজ বাসভবনে আয়োজিত এক কর্মী সভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি আরো বলেন, বিগত ১৭ বছর আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে গিয়ে যে পরিমাণ জুলুম ও নির্যাতন সহ্য করে এসেছেন তা জাতি চিরদিন সম্মানের সহিত স্মরণ রাখবে।

কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, একটি কুচক্রী মহল ফ্যাসিস্ট সরকারের দোসরদের সাথে নিয়ে জনাব তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে এবং ষড়যন্ত্র শুরু করেছে। মোঃ খোরশেদ আলম আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি’র বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা প্রস্তুত।

এ সময় তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

তারেক রহমানকে নিয়ে কটুক্তি সহ্য করা হবে না; মোঃ খোরশেদ আলম

প্রকাশের সময়ঃ ০৬:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫