০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জকসু নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • জবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা আজ সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী।

সভায় জকসু নির্বাচনকালীন ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়, ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে কৌশলগত ব্যবস্থা গ্রহণ, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা এবং নিষিদ্ধ সংগঠনের অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ছাত্রীদের জন্য পৃথক বুথ ও নারী পুলিশ টিমসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি ভোট গণনা ও ফলাফল ঘোষণায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। কোনো ধরনের অনিয়ম বা প্রশ্ন উঠলে নির্বাচনী বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, গুজব ও উসকানিমূলক বক্তব্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় সভায়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব বাহারুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, জকসু নির্বাচন প্রস্তুতিমূলক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, ছাত্র হল-১ এর প্রভোস্ট মুহম্মদ আসাদুজ্জামান সাদী, অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ, ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাদ আলী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

জকসু নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৪:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫