০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেএসপি কাপ হকিতে বিকেএসপি লাল চ্যাম্পিয়ন

ঢাকাঃ সাভারের বিকেএসপি আয়োজিত তারুণ্যের উৎসব বিকেএসপি কাপ হকি ( অ-১৯ )প্রতিযোগিতা-২০২৫ এ বিকেএসপি লাল দল চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (০৩ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিকেএসপি লাল টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে বিকেএসপি সবুজ দলকে পরাজিত করে।

নির্ধারিত সময়ে বিকেএসপি’র দুই দলের মধ্যকার খেলা ২-২ গোলে অমিমাংসীত ছিল। বিকেএসপি সবুজ দলের তাওসান হোসেন সারার ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং ফাইনালে শ্যুটআউটে ৩ গোল ঠেকিয়ে বিকেএসপি লাল দলের রায়হানুল ইসলাম সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে। টুর্নামেন্টের প্রথম সেমিতে বিকেএসপি লাল ময়মনসিংহকে এবং দ্বিতীয় সেমিতে বিকেএসপি সবুজ দিনাজপুরকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ন হয়।

তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে ময়মনসিংহ দল  দিনাজপুরকে পরাজিত করে। মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম ফাইনাল খেলাটি উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য গত ২৯ অক্টোবর টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। বিকেএসপির ২টি দল সহ ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও দিনাজপুর হকি দল ৬দিন ব্যাপি অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

বিকেএসপি কাপ হকিতে বিকেএসপি লাল চ্যাম্পিয়ন

প্রকাশের সময়ঃ ০৬:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫