০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কার শেষে ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা

  • শাহাবাজ রহমান জয়
  • প্রকাশের সময়ঃ ০১:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

ঢাকাঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিজেদের ঘরে ফিরছে বার্সেলোনা। ব্যাপক সংস্কার কাজের কারণে ২০২২-২৩ মৌসুমের পর থেকে দলটি ক্যাম্প ন্যুতে খেলতে পারেনি। এ সময়ে তারা লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে হোম ম্যাচ খেলেছে।

সংস্কার কাজে দেরি হওয়ায় মাঠ খুলতে সময় বাড়লেও সাম্প্রতিক পরীক্ষামূলক ইভেন্ট সফল হওয়ায় স্টেডিয়াম চালুর অনুমতি মিলেছে। প্রথম ধাপে প্রায় ৪৫ হাজার দর্শক প্রবেশ করতে পারবেন।

আগামী শনিবার অ্যাথলেটিক বিলবাও-এর বিপক্ষে ম্যাচ দিয়ে দর্শকসহ ক্যাম্প ন্যু আবার খুলে দেওয়া হবে। উত্তর গ্যালারির কাজ এখনও চলায় পুরো মাঠ চালু হতে আরও সময় লাগবে।

সেল্টা ভিগোর বিপক্ষে ৪–২ গোলের জয়ের পর কোচ হানসি ফ্লিকের দল ঘরের মাঠে ফিরতে উৎসাহিত। বার্সা জানিয়েছে, “আমরা ফিরছি আমাদের ঘরে।”

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

সংস্কার শেষে ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা

প্রকাশের সময়ঃ ০১:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫