১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • শেরপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে শফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় মালিঝি ব্রিজ সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত শফিকুল ইসলাম উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া (মানুপাড়া) গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন বলে জানায় পরিবার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান শফিকুল এরপর আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে কাপাসিয়া এলাকায় একটি পুকুরে অজ্ঞাত মরদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহত শফিকুল ইসলামের ছেলে রাজিব ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে সনাক্ত করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “মরদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

শেরপুরের নালিতাবাড়ীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৪:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫