
গাজিপুরঃ গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৮) নামে স্থানীয় বেসরকারি অফিসের স্টোর অফিসার নিহত হয়েছেন।
শনিবার( ৬ ডিসেম্বর) ভোর ৬ টা ৩০ মিনিটে টঙ্গী বাটা গেইট এলাকায় এ ঘটনা সংঘঠিত হয়।
নিহত সিদ্দিকুর রহমান বাটা গেট বিআরটি বাস স্টেশনে সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় কতিপয় ছিনতাইকারী পথরোধ করে। পরে ছিনতাইকরীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে জিএমপি সহকারী কমিশনার মাহিদুল হাসান অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তার করার ব্যাপারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন।
স্টাফ রিপোর্টারঃ 









