
ঢাকাঃ মহান বিজয় দিবস উপলক্ষে আশুলিয়াবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মো: রাফসান আহমেদ রনক। তিনি আশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের ১নং- যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ৭১সালে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা প্রথম স্বাধীনতা লাভ করি কিন্তু বিগত ১৭ বছর আমাদের অর্জিত স্বাধীনতা ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের কারণে মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার হারিয়ে ফেলে।
অবশেষে ২০২৪ সালের ৫ ই আগস্ট আবারো হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। তার পরিপ্রেক্ষিতে আমরা আজ নতুন করে মহান বিজয় দিবস পালনের জন্য প্রস্তুত। নতুন বাংলাদেশে আশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে স্বাধীনতাকামী প্রত্যেক বাংলাদেশিকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
নিজস্ব প্রতিবেদকঃ 









