০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণিল সাজে তেওতা একাডেমীর প্রাক্তন ছাত্রদের পূর্ণমিলনী কাল

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেওতা একাডেমীতে আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন ছাত্রদের বহুল প্রত্যাশিত পূর্ণমিলনী অনুষ্ঠান। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে।

আয়োজক সূত্র জানায়, কাল সকাল থেকেই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে টি-শার্ট বিতরণ কার্যক্রম চলবে। এরপর পর্যায়ক্রমে কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হবে।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে আলোচনা সভা, স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান। দুপুরের পর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক ও আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হবে। বিকেলে নামাজ ও বিরতির পর পুনরায় মিলনমেলা ও নানান পর্বে অংশ নেবেন অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা।

রাত পর্যন্ত চলবে আয়োজনের শেষাংশ। সন্ধ্যার পর থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাইভ কনসার্ট। এতে অংশ নেবেন জনপ্রিয় শিল্পীরা। সবশেষে রাতের খাবারের মধ্য দিয়ে দিনব্যাপী এই পূর্ণমিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, স্মৃতিচারণ এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন। প্রাক্তন ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তেওতা একাডেমীর প্রাঙ্গণ কাল এক মিলনমেলায় পরিণত হবে বলে তারা আশাবাদী।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

বর্ণিল সাজে তেওতা একাডেমীর প্রাক্তন ছাত্রদের পূর্ণমিলনী কাল

প্রকাশের সময়ঃ ০৬:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫