০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পর্যায়ে কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের হামদ ও নাত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।

এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাদ্রাসাটির সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. আছাদুল্লাহ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। পাশাপাশি কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় অংশ নিয়ে সপ্তম শ্রেণির ছাত্র রিফাত হোসেন এবং ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্রী হাসনাহেনা প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়।

বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় মাদ্রাসাটির অধ্যক্ষ মুহা. আনওয়ারুল হক সন্তোষ প্রকাশ করে বলেন, “১৯৬৮ সাল থেকে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার জেলা পর্যায় অতিক্রম করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।”

মাদ্রাসার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

জেলা পর্যায়ে কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য

প্রকাশের সময়ঃ ০৬:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬