
ঢাকাঃ “মাদক ব্যবসায়ীদের সাথে অনেক পুলিশের যোগাযোগ থাকে, তাদের সমর্থনও থাকে, কিন্তু আগামীতে কোন মাদক ব্যবসায়ীর সাথে পুলিশের যোগাযোগ না থাকে, সে রকম পুলিশ কর্মকর্তাদের শিল্পাঅঞ্চল সাভার ও আশুলিয়া থানায় দায়িত্ব দেওয়া হবে” বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
শনিবার (১৮ জানুয়ারী) রাতে আশুলিয়ার রাঙ্গামাটি এলাকায় দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচনে বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন,সাভার ও আশুলিয়ায় কোন মাদক ব্যবসায়ী থাকবে না। আওয়ামী লীগ সরকারের সময় এ উপজেলায় অনেক মাদক ব্যবসায়ী ছিলো, বিএনপি ক্ষমতায় গেলে এ অঞ্চলে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না বলেও বলেন তিনি।
নিজস্ব প্রতিবেদকঃ 









