০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এস এ জিন্নাহ কবিরের নির্বাচনী প্রচারণা জোরদার

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ ০৪:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় মানিকগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এস এ জিন্নাহ কবির-এর নির্বাচনী প্রচারণা ব্যাপকভাবে চলমান রয়েছে। শিবালয় উপজেলা ছাত্রদল ও সদর উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যানার, ফেস্টুন ও পোস্টার স্থাপন কার্যক্রম জোরদার করা হয়েছে।

শিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে ব্যানার লাগান এবং সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। এ সময় নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ প্রতীক দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। তারা আরও বলেন, তরুণ সমাজের পাশাপাশি প্রবীণ সমাজের সকল শ্রেণির মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ছাত্রদল মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির এই আসনে বিজয়ী হবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক উন্নয়নে ছাত্রদল আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

শিবালয়ে ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এস এ জিন্নাহ কবিরের নির্বাচনী প্রচারণা জোরদার

প্রকাশের সময়ঃ ০৪:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬