
মানিকগঞ্জঃ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ধানের শীষের পক্ষে জোরালো গণসংযোগ চালিয়ে যাচ্ছেন শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ মিজানুর রহমান লিটন। তিনি প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
গণসংযোগকালে হাজী মোঃ মিজানুর রহমান লিটন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে আসছে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।
ব্যক্তিগত জীবনে হাজী মোঃ মিজানুর রহমান লিটন একজন ধর্মপরায়ণ মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ইসলামের পথে চলার পাশাপাশি মানুষকে দ্বীনের দাওয়াত দেন। গণসংযোগকালে তিনি নৈতিকতা, সততা ও আল্লাহভীতির কথা উল্লেখ করে সবাইকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
হাজী মোঃ মিজানুর রহমান লিটন বলেন, “আমি আল্লাহর একজন বান্দা। রাজনীতি করি মানুষের অধিকার আদায়ের জন্য। বিএনপিকে আমি ভালোবাসি হৃদয় থেকে, কারণ এই দল মানুষের কথা বলে, ভোটের মর্যাদা রক্ষা করে। শিবালয়ের মানুষ যদি ধানের শীষের পাশে থাকে, ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হবে।”
গণসংযোগে তার সঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং সাধারণ মানুষের মধ্যে ভোটের গুরুত্ব তুলে ধরা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, হাজী মিজানুর রহমান লিটন দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও আস্থা রয়েছে।
বিএনপি নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, শিবালয় উপজেলার সর্বস্তরের মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জঃ 









