১১:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা যেন খালেদা জিয়ার বাংলাদেশ গড়তে পারি; আফরোজা খানম রিতা

মানিকগঞ্জঃ দেশকে উন্নয়ন করতে হলে ধানের ধানের শীষ কে আবার ফিরিয়ে আনতে হবে। দীর্ঘ ১৭ বছর আমরা কেউ ধানের শীষে ভোট দিতে পারি নাই। সেই যন্ত্রণা তো আমাদের মনের মাঝে আছেই।কারণ আমি আমার ভোট দিতে পারি নাই, ন্যায্য কথা বলতে পারি নাই।তাই সামনে সুযোগ আসছে। আমরা আগামী ১২ তারিখে আমাদের সেই সুযোগকে কাজে লাগাবো। আমরা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নে বিভিন্ন পথসভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী আফরোজা খানম রিতা এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ধানের শীষে ভোট দেবো নিজেদের জন্য,নিজেদের ভবিষ্যতের জন্য, নিজেদের সন্তানদের জন্য। এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে হলে, এলাকার উন্নয়নয় করতে হলে, এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ধানের শীষে ভোট দিতে হবে। এই ধানের শীষ আমাদের হৃদয়ের চাবিকাঠি হয়ে আছে। এটা যদি আমরা সঠিক জায়গায় ব্যবহার না করি তাহলে আমাদের নিজেদের অস্তিত্ব থাকবে না।আমাদের পার নিচে যে মাটি আছে সেটাও থাকবে না। সুতরাং আমরা যেন কোন ভুল সিদ্ধান্ত না নেই। আমি আমার জনগণের মাঝে থাকতে চাই। জনগণের কাজ করতে চাই। যেদিন আমি থাকবো না তখন যেন আপনারা বলতে পারেন রিতা আপা আমাদের জন্য কিছু ভালো কাজ করে গেছেন। এটুকুই আমার সবচেয়ে বড় পাওনা।

আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের বাংলাদেশ গড়তে পারি। খালেদা জিয়ার বাংলাদেশ গড়তে পারি।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

আমরা যেন খালেদা জিয়ার বাংলাদেশ গড়তে পারি; আফরোজা খানম রিতা

প্রকাশের সময়ঃ ০৬:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬