১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের দৌলতপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ

মানিকগঞ্জঃ আগামী ১২ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মানিকগঞ্জ -১ (ঘিওর,দৌলতপুর, শিবালয়) এর
বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীর-এর সমর্থনে দৌলতপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলা, সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। কর্মসূচির অংশ হিসেবে দৌলতপুর উপজেলার খলসি, জিয়নপুর ও বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে স্থানীয় জনগণ তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা, দীর্ঘদিনের বঞ্চনা, উন্নয়ন ঘাটতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতাকর্মীরা মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং নির্বাচিত হলে জাতীয় সংসদ সদস্য হিসেবে প্রার্থী এস এ জিন্নাহ কবীর জনগণের এসব ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন—এমন আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহফুজুর রহমান (মাফুজ), বাঘুটিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি তৌহিদুল ইসলাম লিটন, জিয়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউনুস আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়াও খলসি, জিয়নপুর ও বাঘুটিয়া ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

গণসংযোগ কর্মসূচিকে ঘিরে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে এবং ভোটারদের মধ্যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে আগ্রহ ও উৎসাহ পরিলক্ষিত হয়।

নেতাকর্মীরা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষই জনগণের একমাত্র ভরসা। সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী ১২ তারিখের নির্বাচন পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে থেকে ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত রাখবেন।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

মানিকগঞ্জের দৌলতপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ

প্রকাশের সময়ঃ ০৮:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬