০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরবাসীর কণ্ঠে আশার নাম এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ–১ এ ধানের শীষে গণজোয়ার

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ–১ আসনের অন্তর্ভুক্ত ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির ধানের শীষ প্রতীকের পক্ষে ধারাবাহিক গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। চরাঞ্চল ও গ্রামগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি তাদের দুঃখ-কষ্ট, চাহিদা ও প্রত্যাশার কথা শুনছেন।

এলাকাবাসী জানান, চরবাসী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এস এ জিন্নাহ কবির সবসময় সক্রিয়। অসুস্থ মানুষের হাসপাতাল যাতায়াতে সহায়তা, বিদ্যুৎ সংযোগসহ নিত্যপ্রয়োজনীয় সমস্যার সমাধানে তিনি ব্যক্তিগত উদ্যোগ নিচ্ছেন। বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে তাঁর অগাধ চিন্তা ও মানবিক মনোভাব এলাকাজুড়ে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।

এই কর্মসূচিগুলোতে ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মানুষের অধিকার আদায় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় রাখছেন।

গণসংযোগকালে এস এ জিন্নাহ কবির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মানিকগঞ্জ–১ আসনের নদীভাঙন কবলিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে নদীভাঙন প্রতিরোধ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, ধানের শীষ বিজয়ী হলে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকাগুলোর দীর্ঘদিনের অবহেলিত সমস্যা—চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের বাস্তবভিত্তিক সমাধান করা হবে।

স্থানীয় জনগণ মনে করছেন, মানুষের পাশে থাকা এই মানবিক নেতৃত্ব মানিকগঞ্জ–১ আসনের উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

চরবাসীর কণ্ঠে আশার নাম এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ–১ এ ধানের শীষে গণজোয়ার

প্রকাশের সময়ঃ ০৮:২৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬