১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের সিংগাইরে দুইটি বোমা ও ১১টি ককটেল সদৃশ বস্তুসহ দেশীয় অস্ত্র উদ্ধার

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ ১০:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি বোমা ও ১১টি ককটেল সদৃশ বস্তুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সিংগাইর উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত বোমা ও ককটেলগুলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দল ঘটনাস্থলেই সফলভাবে নিষ্ক্রিয় করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ফোর্ড নগর এলাকায় যৌথ বাহিনী এই অভিযান চালায়।

অভিযানকালে ফোর্ড নগর এলাকায় খানপাড়া পশ্চিম পাশের ঢালসংলগ্ন জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি কালো কসটেপ মোড়ানো আইইডি (দুই পাশে ব্যাটারি সংযুক্ত), লাল কসটেপে মোড়ানো ১১টি ককটেল সদৃশ বস্তু, ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের ২টি লোহার চাপাতি, প্রায় ৩১ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত ১টি ছুরি, প্রায় ৫ ফুট লম্বা ১টি সাইকেলের চেইন ও প্রায় ৬ ফুট লম্বা১টি মোটরসাইকেলের চেইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আইইডি ও ককটেলগুলো পরিবহনে ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঢাকার সাভার সেনানিবাস থেকে ৮ ইঞ্জিনিয়ারিং কোরের বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দল আনা হয়। সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থলের পাশের ফাঁকা জায়গায় আলামতগুলো সফলভাবে ধ্বংস করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

মানিকগঞ্জের সিংগাইরে দুইটি বোমা ও ১১টি ককটেল সদৃশ বস্তুসহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশের সময়ঃ ১০:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬