১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ফুটপাত দখল করে হকারদের দৌরাত্ম্য, তীব্র যানজটে জনদুর্ভোগ

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময়ঃ ১১:১৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

ঢাকাঃ সাভারের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে হকারদের দৌরাত্ম্যে সরক মহাসড়কে তীব্র যানজটে জনদুর্ভোগ নিত্য দিনের ঘটনা। বিভিন্ন সময় ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হলেও অদৃশ্য কারণে আবার তা আগের অবস্থায় ফিরতে সময় নেয় মাত্র কয়েক মূহুর্ত। ফটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়ার নামে চলে নিরব চাঁদাবাজি। এ চাঁদাবাজির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের সংঘর্ষে ঘটনা ঘটতে দেখা যায়।

সরোজমিনে দেখা যায়, সাভার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে হকারদের দোকান বসানোর কারণে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফুটপাত পথচারীদের জন্য নির্ধারিত হলেও তা এখন অবৈধভাবে দখল হয়ে থাকায় মানুষ বাধ্য হয়ে সড়কে হাঁটছেন, ফলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।

বিশেষ করে অফিস সময় ও ইফতারের পূর্ব মুহূর্তে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগী পরিবহনকারী যানবাহন চরম ভোগান্তির শিকার হচ্ছে। এতে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং সামগ্রিক জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে।

এছাড়াও অভিযোগ রয়েছে, ফুটপাত দখলকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে। হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে এবং চাঁদার অর্থ ভাগাভাগি নিয়ে মারামারি ও বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবৈধ দখল উচ্ছেদ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং হকারদের পরিকল্পিত ভাবে বিকল্প ব্যবস্থার মাধ্যমে ফুটপাত ও সড়ক জনসাধারণের জন্য উন্মুক্ত করা হোক।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

সাভারে ফুটপাত দখল করে হকারদের দৌরাত্ম্য, তীব্র যানজটে জনদুর্ভোগ

প্রকাশের সময়ঃ ১১:১৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬