
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ-১ আসনের (ঘিওর, দৌলতপুর, শিবালয়) নির্বাচিত সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর আজ শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনা করেছেন।বিশেষভাবে নদী কবলিত মানুষের সমস্যা নিয়ে তিনি তাদের আশ্বস্ত করেছেন যে সরকার ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, সংসদ সদস্যকে শুধুমাত্র এমপি হিসেবে নয়, “নিজেদের মানুষ” হিসেবে দেখছেন। এক স্থানীয় বলেন, “তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শোনেন, সমস্যার সমাধানে সবরকম চেষ্টা করেন। আমরা তাকে শুধু এমপি নয়, আমাদের নিজেদের একজন মানুষ হিসেবে অনুভব করি।”
সভায় অংশ নেওয়া মানুষরা এসএ জিন্নাহ কবীরের সহানুভূতিশীল মনোভাব এবং ব্যক্তিগত মনোযোগকে বিশেষভাবে মূল্যায়ন করেছেন। তারা মনে করছেন, এই ধরনের সরাসরি যোগাযোগ এবং জনসংযোগ এলাকা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএ জিন্নাহ কবীর ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে জয়ী হওয়া জনগণের আস্থা এবং সমর্থনের প্রমাণ। নির্বাচনের পর থেকেই তিনি নিয়মিতভাবে এলাকায় ভ্রমণ এবং জনগণের সঙ্গে মতবিনিময় সভা করছেন।
ই এইস টুটুল, স্টাফ রিপোর্টার 









