০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ দোকান পুড়ে ছাই আহত -১

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দারমানিক বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে
অন্তত ১৪টি দোকান পুড়ে গেছে । ফায়ার সার্ভিসের ধারনা প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে বাজারের একটি ডিজেল তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ব্যবসায়ী মিন্টু দত্তের ডিজেল তেলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ওই দোকানে ডিজেল তেলের পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও শতাধিক বোতলজাত দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেটগার মধ্যেই বাজারের ২০ থেকে ২৫টি দোকান পুড়ে যায়। এর মধ্যে ১৪ টি দোকানের ভিতরে থাকা মালামালসহ সম্পূর্ণ দোকান
পুড়ে গেছে।বাকিগুলো আংশিক পুড়ে গেছে। দোকানের মালিক মিন্টু দত্তের ভাই বিল্টু দত্ত আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস মানিকগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, এ ঘটনায় ১৪টি দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং আরও বেশ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই দোকানের মালামাল বের করার সুযোগ পাননি। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

হরিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ দোকান পুড়ে ছাই আহত -১

প্রকাশের সময়ঃ ০৫:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬