
মানিকগঞ্জঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন,সবচেয়ে বড় হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতিটা আগে বন্ধ করতে হবে। দুর্নীতি যদি বন্দকরা যায় তবে সবকিছুই সমাধান হয়ে যাবে। আমাদের শুধু পুলিশ প্রশাসন আর ডিসির উপর দায়িত্ব দিলেই এটা সমাধান করা সম্ভবন হবে না। আমাদের নিজেদেরকেও দায়িত্বশীল হতে হবে। আমরা যে যে অবস্থানে আছি সকলের প্রচেষ্টায়ই এই দুর্নীতিটাকে বন্ধ করা যাবে। আমাদেরকে আগে এই পয়েন্টাতেই কাজ করতে হবে।
রবিবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি বিজ্ঞ পিপিকে উদ্দেশ্য করে বলেন,”মাদককে প্রশাসন একা রোদ করতে পারবে না। আগে আইনের সুশাসন আনতে হবে। জামিন একটা খেলার মত হয়ে গেছে।দোষী লোক জেল থেকে যেন জামিন না পায় সেই দিকে উকিলদের লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন,ফসলী জমি থেকে মাটি কাটা বন্ধ করতে হবে। সে যেই দলের লোকই হোকনা কেন। অন্যায়কারীকে কোন প্রশ্রয় দেওয়া হবেনা। কৃষি জমিকে বাঁচিয়ে রাখতে এইসকল অবৈধ মাটিকাটা বন্ধক করতে হবে।
এরপর বিমান ও পর্যটন মন্ত্রী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জ সমন্বিত ভবনে নারী সমাবেশ আলোচনা সভায় অংশ নেন। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে (এগিয়ে নিতে) নারী পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের শিক্ষা কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নারীরা যেমন দক্ষতার সাথে পরিবার ও সংসার পরিচালনা করতে পারেন তেমনি রাষ্ট্র পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।সুতরাং ব্যবসা-বাণিজ্য সহ দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে নারীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শেষে জেলার শ্রেষ্ঠ নারী উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হাসান খান, পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার 









