০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে ৫–৬ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা ইউনিয়নের বেগুন নারচি গ্রামে ৫–৬ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগে জহিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। স্থানীয়ভাবে তাকে “খুশি” বা “জরু” নামে চেনে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিশুটির বাবা-মা চাকরির কারণে দূরে থাকায় শিশুটি নানির কাছে থাকে। ঘটনার দিন শিশুটির নানি মাঠে কাজ করতে গেলে শিশুটি তাকে খুঁজতে মাঠে গিয়েছিল। অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একা পেয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি কান্না করে সব কিছু তার নানির কাছে জানিয়েছে।

শিশুটির নানি ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

ঘিওরে ৫–৬ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ১০:২০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬